শনিবার ● ২৭ জুন ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে গৌরনদীতে যুবসমাজের প্রতিবাদী কর্মসূচি

হোম » বরিশাল » মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে গৌরনদীতে যুবসমাজের প্রতিবাদী কর্মসূচি
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে গৌরনদীতে যুবসমাজের প্রতিবাদী কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াশুরী গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে সচেতনতামূলক ও প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এ কর্মসূচিতে এলাকার যুবসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা অংশ নেন। এ সময় তারা মাদকসেবন ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, মাদক ধ্বংস করে জীবন, আর মাদক ব্যবসায়ী ধ্বংস করে সমাজ।

 

প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

 

তারা আরও বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ঐক্যই সবচেয়ে বড় শক্তি। এ সময় বানিয়াশুরী যুবসমাজ ঘোষণা দেয়, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এ আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৯:৪৭:৩৯ ● ৩১ বার পঠিত