বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬

গলাচিপায় প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা

হোম » পটুয়াখালী » গলাচিপায় প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬


 

গলাচিপায় প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের সমন্বয় ও যোগাযোগ রক্ষার দায়িত্ব পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের নেতা হাফিজুর রহমান, উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির মুন্সী, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রাসেল প্যাদা ও সদস্য সচিব মো. আবুল হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. আমির হোসেন ও সদস্য সচিব নাজমুল হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, তাওহীদ ইমরান, চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা, পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. রেজাউল হাওলাদার, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

 

এর আগে পটুয়াখালী থেকে গলাচিপায় পৌঁছানোর পথে বিভিন্ন স্থানে শুভাকাঙ্ক্ষীরা আবু নাঈমকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে আবু নাঈম বলেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাকে গলাচিপা-দশমিনা উপজেলার জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় এবং যোগাযোগ রক্ষার দায়িত্ব দিয়েছেন। তিনি দলমত নির্বিশেষে সব নাগরিককে সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪০ ● ১৬ বার পঠিত