বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬

বামনায় এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

হোম » শিক্ষা » বামনায় এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬


 

বামনায় এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

‘আদর্শ নারী, শিক্ষা উন্নত জাতি গঠনের পূর্বশর্ত’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, অ্যাডভোকেট মো. মশিউর রহমান হাসিব জমাদ্দার এবং মো. আনোয়ার হোসেন মল্লিক।

 

অনুষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সুরাইয়া আক্তার ও মিম আক্তার। এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন তামান্না আক্তার।

 

এ সময় শিক্ষকদের পক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মো. হোসেন আলী খান।

 

অনুষ্ঠান শেষে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৩:৪৭ ● ৩০ বার পঠিত