বুধবার ● ২৪ জুন ২০২৬
দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ রবিউল শিকদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১২টায় দুমকি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রবিউল শিকদার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ধৃত আসামীকে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এমআর
বাংলাদেশ সময়: ১৮:২৪:০৭ ● ৩০ বার পঠিত
