বুধবার ● ২৪ জুন ২০২৬

গোপালগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হোম » ঢাকা » গোপালগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বুধবার ● ২৪ জুন ২০২৬


গোপালগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলীতে ওয়ালটন প্লাজার  উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এলাকার দরিদ্র পরিবারের প্রায় শতাধিক শিশু ও বৃদ্ধ রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।
বুধবার (২৪ জুন) সকালে জেলার বৌলতলী শাখায় এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।    প্রায় শতাধিক দিনমজুর ও সাধারণ ওয়ালটন গ্রাহকদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন ডাক্তার নাজমুল হাসান।

ওয়ালটন প্লাজার  বৌলতলী ব্রাঞ্চ এর ম্যানেজার মোহাম্মদ হাসিবুল হাসান জানায়,  প্রতিবছরের ন্যায় এ বছরও ওয়ালটন প্লাজা বৌলতলী ব্রাঞ্চের উদ্যোগে এলাকার দরিদ্র গ্রাহক ও সাধারণ মানুষের মাঝে ফ্রি মেডিকেল চিকিৎসা দেওয়া হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের এখানে  চিকিৎসা দেন ডাক্তার নাজমুল হাসান।  এলাকার প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৭:১৯ ● ২৬ বার পঠিত