সোমবার ● ২২ জুন ২০২৬
কুয়াকাটায় গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
হোম » পটুয়াখালী » কুয়াকাটায় গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের অভিযানে গাঁজা রাখার অপরাধে গাঁজাসহ বিকাশ দাস (২২) ও বিপ্লব মিস্ত্রী (২৪) নামে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরের দিকে কুয়াকাটা পৌরসভার খাসপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। এ সময় মহিপুর থানার এসআই (নিঃ) মো. জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
অভিযানে সেবনের উদ্দেশ্যে একটি করে গাঁজার পুরিয়া হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় বিকাশ দাস (২২) ও বিপ্লব মিস্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়।
বিকাশ দাস (২২) বরগুনা জেলার আমতলী থানার মধ্য বেতকাটা এলাকার সচিন্দ দাসের ছেলে এবং বিপ্লব মিস্ত্রী (২৪) বরগুনা সদর থানার বদরখালী এলাকার কেশব মিস্ত্রীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত দুইজনকে সোমবার দুপুরেই কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪৯ ● ৩৯ বার পঠিত
