শুক্রবার ● ১৯ জুন ২০২৬

কলাপাড়ায় ইয়াবাসহ উলফা বাহিনীর কথিত সেকেন্ড ইন কমান্ডসহ ৪ জন গ্রেফতার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ইয়াবাসহ উলফা বাহিনীর কথিত সেকেন্ড ইন কমান্ডসহ ৪ জন গ্রেফতার
শুক্রবার ● ১৯ জুন ২০২৬


 

কলাপাড়ায় ইয়াবাসহ উলফা বাহিনীর কথিত সেকেন্ড ইন কমান্ডসহ ৪ জন গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম ধানখালী গ্রামের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- বিনামকাটা গ্রামের সেন্টু খানের ছেলে মো. শাকিল খান (৩৯), চালিতাবুনিয়া গ্রামের কালাম হাওলাদারের ছেলে মুসফিকুর রহমান শান্ত (১৯), দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মালেক গাজীর ছেলে বাইজিদ গাজী (২৮) এবং বড়পাড়া গ্রামের বজলু চৌকিদারের ছেলে জাকারিয়া (৩০)।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে মুসফিকুর রহমান শান্ত কুখ্যাত মাদক ডিলার আল-আমিন ওরফে উলফা বাহিনীর কথিত সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তিনি স্থানীয় নমরহাট টেকনিক্যাল কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন বলেও পুলিশ নিশ্চিত করেছে।

 

এর আগে ৩ জুন মাদকসহ উলফা বাহিনীর প্রধান আল-আমিন ওরফে উলফাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকসহ সাতটি মামলা রয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বাড়ি উপজেলার চম্পাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।

 

পুলিশের দাবি, আল-আমিন গ্রেফতারের পর তার মাদক চক্রের কার্যক্রম শান্ত নিয়ন্ত্রণ করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৫২ ● ৩২ বার পঠিত