বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬
মির্জাগঞ্জে এমইপি গ্রুপের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত
হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে এমইপি গ্রুপের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
ইলেকট্রিক সামগ্রী উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ-এর রিটেইলারদের নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের গুণগত মান সম্পর্কে অবহিতকরণ, বাজারজাতকরণ কার্যক্রম জোরদার এবং রিটেইলার ও কোম্পানির পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার সুবিদখালী বন্দরের আশরাফ প্যালেসে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে মির্জাগঞ্জ ও বেতাগী উপজেলার রিটেইলাররা অংশ নেন।
এমইপি গ্রুপের স্থানীয় পরিবেশক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের চিফ সেলস অফিসার মোঃ হাবিবুর রহমান। পটুয়াখালী ডিভিশনাল হেড মোঃ হান্নান হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এজিএম নিজামুল ইসলাম নিজাম।
সম্মেলনে অংশগ্রহণকারী রিটেইলাররা পণ্যের গুণগত মান উন্নয়ন, বিক্রয়োত্তর সেবা অব্যাহত রাখা এবং বাজার সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনায় মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ বিক্রয়কারী তিনজন রিটেইলারকে কোম্পানির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এতে মির্জাগঞ্জ ও পার্শ্ববর্তী বেতাগী উপজেলার প্রায় ১৫০ জন রিটেইলার, টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম), ফিল্ড অফিসার ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৬ ● ২১ বার পঠিত
