বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬
ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোম » ঝালকাঠী » ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে পানিতে ডুবে সানজিদা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার ওই এলাকার সোহেল হাওলাদারের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সানজিদার মা কবিতা বেগম তাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি ডোবার ধারে লাকড়ি সংগ্রহ করতে যান। একপর্যায়ে অসতর্কতাবশত শিশুটি পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। একসময় ডোবা থেকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৬:১১ ● ৩১ বার পঠিত
