নাজিরপুরে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

হোম » পিরোজপুর » নাজিরপুরে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


নাজিরপুরে ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতারসাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর) 

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আশিকুজ্জামানকে (৫৫)গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর শহরে অভিযান পরিচালনা করে নাজিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত মো. আশিকুজ্জামান নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা এবং সোনামুদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে পিরোজপুর শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৪৭ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ