মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপে ইরানকে সমর্থনে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

হোম » খেলা » ফুটবল বিশ্বকাপে ইরানকে সমর্থনে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


ফুটবল বিশ্বকাপে ইরানকে সমর্থনে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক,পটুয়াখালী

ফুটবল বিশ্বকাপে ইরানকে সমর্থন জানিয়ে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ইরানের ভক্ত ও সমর্থকরা।

 

মঙ্গলবার (১৬ জুন) শেষ বিকেলে ইরান সমর্থকগোষ্ঠীর উদ্যোগে শহরের ঝাউতলা এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি চৌরাস্তা, সোনালী ব্যাংক মোড়, ফায়ার সার্ভিস সড়ক, নিউ মার্কেট ও পটুয়াখালী লঞ্চঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ঝাউতলায় এসে শেষ হয়।

 

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ইরানের জার্সি ও পতাকা হাতে অংশ নেন। অনেকেই মোটরসাইকেলযোগেও শোভাযাত্রায় যুক্ত হন। পুরো শহরজুড়ে শোভাযাত্রাকালীন সময় ইরান সমর্থনে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

 

সমর্থকরা জানান, মুসলিম দেশ হিসেবে ইরানকে সমর্থন জানাতেই তারা এ আয়োজন করেছেন।

বাংলাদেশ সময়: ২০:২৩:৩০ ● ২৫ বার পঠিত