মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬

মির্জাগঞ্জে ব্র্যাকের উদ্যোগে কিশোর-কিশোরীদের হাঁস-মুরগি ও নগদ অর্থ বিতরণ

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে ব্র্যাকের উদ্যোগে কিশোর-কিশোরীদের হাঁস-মুরগি ও নগদ অর্থ বিতরণ
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


মির্জাগঞ্জে ব্র্যাকের উদ্যোগে কিশোর-কিশোরীদের হাঁস-মুরগি ও নগদ অর্থ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)এর উদ্যোগে ৩৫ জন স্বপ্নসারথি কিশোর কিশোরীর মাঝে প্রশিক্ষণ পরবর্তী সনদ, উন্নত জাতের হাঁস-মুরগির বাচ্চা ও উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত সোমবার ( ১৫ জুন) বিকাল ৪টায় উপজেলা ব্র্যাক কার্য্যালয়ে এক অনুষ্ঠানে ৬ হাজার টাকা করে উপকরণ ক্রয়ের জন্য ২লক্ষ ১০ হাজার টাকা এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি স্বপ্নসারথি গ্রুপের ৩৫ জন কিশোর-কিশোরীদের মাঝে এসকল সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিন, মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ শহিদুজ্জামান, মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ রায়হানুল ইসলাম, মাইক্রোফাইন্যান্স দাবির ব্রাঞ্চ ম্যানেজার দিলীপ চন্দ্র বেপারী, বর্গাচাষী কর্মসূচির ব্রাঞ্চ ম্যানেজার শাহিদা আক্তার, ওয়াটার স্যানিটেশন ও হাইজিন প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও একাউন্টস অফিসার আতিকুর রহমান। এছাড়াও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ ইদ্রিস আলী বিশ্বাস ও কমিউ নিটি অর্গানাইজার ঝুমুর রানী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৪:১২ ● ৩২ বার পঠিত