গলাচিপায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩

হোম » পটুয়াখালী » গলাচিপায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩
রবিবার ● ১৪ জুন ২০২৬


গলাচিপােয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী, গলাচিপা
গলাচিপা আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় পটুয়াখালী-গলাচিপা আঞ্চলিক সড়কের আমখোলা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ করে কয়েকজন তরুণ আমখোলা বাজার সংলগ্ন সড়কে অবস্থান নেয়। পরে তারা একটি সেতুর ওপর দুটি টায়ার জ্বালিয়ে অল্প সময়ের জন্য বিক্ষোভ করে। এ সময় তারা ‘পুলিশ হত্যার বিচার চাই’ লেখা ব্যানার প্রদর্শন করে প্রায় ২-৩ মিনিট সড়কে অবস্থান নেয় এবং পরে এলাকা ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলে অংশ নেওয়া তরুণদের বলতে শোনা যায় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’ এছাড়া তারা বিভিন্ন উন্নয়নমূলক স্লোগানও দেয় বলে জানা গেছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে।

ভিডিও পর্যালোচনা করে গলাচিপা থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃতরা হলেন-মো. ইমরান হোসেন (১৯), উপজেলার আমখোলা ইউনিয়নের দরিবাহেরচর গ্রামের মুজিবুর রহমানের ছেলে; জাহিদ খান, একই ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের গফুর খানের ছেলে; এবং সালে আহমেদ শান্ত, গলাচিপা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ এলাকার জালাল আহমেদের ছেলে।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৪:৫৬ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ