বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

হোম » খুলনা » বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক
রবিবার ● ১৪ জুন ২০২৬


কথিত চিকিৎসক মাহমুদুল হাসানসাগরকন্যা প্রতিবেদক, খুলনা 

বাগেরহাটের শরণখোলা উপজেলার কথিত এমবিবিএস চিকিৎসক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

 

রোববার (১৪ জুন) অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কথিত এ চিকিৎসকের কার্যক্রমের বিষয়টি উত্থাপন করা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

 

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ মোশারেফ হোসেন মন্টু বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি শরণখোলায় ভুয়া এমবিবিএস পরিচয়ে চিকিৎসা প্রদানসংক্রান্ত অভিযোগ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসক প্রয়োজনীয় তদন্ত ও আইনিব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪২:৩৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ