শনিবার ● ১৩ জুন ২০২৬

সাগরকন্যা কুয়াকাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হোম » কুয়াকাটা » সাগরকন্যা কুয়াকাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শনিবার ● ১৩ জুন ২০২৬


 

সাগরকন্যা কুয়াকাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় সারা দেশের ন্যায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে কচ্ছপখালী মিয়াওকি ফরেস্ট বাগানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ।

 

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মোঃ ইয়াসীন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ঘরামী প্রমুখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সুজন আহমেদ, হিসাব নিরীক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসাইন গাজী, নিম্নমান সহকারী জয়দেব গয়ালীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

আয়োজক সূত্রে জানা যায়, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিটি একটি রাজনৈতিক অঙ্গীকারের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলাজুড়ে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচির প্রথম ধাপে ২ হাজার চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে।

বাংলাদেশ সময়: ২১:৩৩:২০ ● ১০ বার পঠিত