শনিবার ● ১৩ জুন ২০২৬
গৌরনদীতে বাসচাপায় ভ্যানচালক নিহত
হোম » বরিশাল » গৌরনদীতে বাসচাপায় ভ্যানচালক নিহত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহতের নাম বাবুলাল বিশ্বাস (৪০)। শনিবার (১৩ জুন) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার আশোকাঠি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুলাল উজিরপুর উপজেলার জুমিরবাড়ি এলাকার সুখনন্দ বিশ্বাসের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী হানিফ পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭০৮২) বেপরোয়া গতিতে আশোকাঠি এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক বাবুলাল বিশ্বাস গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮:১৫:১০ ● ১১৩ বার পঠিত
