নাজিরপুরে অসহায় আব্দুর রহমানের পাশে দাঁড়ালেন মাসুদ সাঈদী এমপি

হোম » পিরোজপুর » নাজিরপুরে অসহায় আব্দুর রহমানের পাশে দাঁড়ালেন মাসুদ সাঈদী এমপি
শনিবার ● ১৩ জুন ২০২৬


 

নাজিরপুরে অসহায় আব্দুর রহমানের পাশে দাঁড়ালেন মাসুদ সাঈদী এমপি

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্র গ্রামের অসহায় আব্দুর রহমানের পরিবারের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে পরিবার নিয়ে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বসতঘরে বসবাস করছিলেন আব্দুর রহমান। ঘরের ছাউনির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ত। ফলে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভেজা মেঝেতে রাত কাটাতে হতো তাকে।

 

নিরাপদ আবাসনের অভাবে পরিবারটি দীর্ঘদিন ধরে দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য মাসুদ সাঈদী দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন। তার সহায়তায় আব্দুর রহমানের পরিবার এখন একটি নিরাপদ আবাসনের আশায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।

 

স্থানীয়রা জানান, অসহায় পরিবারের প্রতি এই সহায়তা মানবিক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এলাকায় প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪৭:১৮ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ