শুক্রবার ● ১২ জুন ২০২৬
কলাপাড়ায় ৭ মামলার আসামি মাদক কারবারি উলফা ও ইয়াবাসহ রাকিব গ্রেফতার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৭ মামলার আসামি মাদক কারবারি উলফা ও ইয়াবাসহ রাকিব গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ২০ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ মাদক কারবারি রাকিব তালুকদার (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার চারিপাড়া গ্রামের বটতলা সংলগ্ন নদীর তীর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিব রাঙ্গাবালী উপজেলার বড়বাইসদিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বশির তালুকদার।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার রাকিব একাধিক মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে পূর্বে সাতটি মামলা রয়েছে।
এর আগে একই এলাকায় চম্পাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে সাত মামলার আসামি মাদক ব্যবসায়ী আল-আমিন ওরফে উলফাকে (৩৮) গ্রেফতার করে পুলিশ। ধারাবাহিক এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬:২০:১৪ ● ২৯ বার পঠিত
