বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬

তালতলীতে ৩০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোম » বরগুনা » তালতলীতে ৩০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


তালতলীতে ৩০৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার তালতলীতে ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মন্টু খাঁ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মন্টু খাঁ তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের মো. চান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্স নিয়ে মন্টু খাঁর বাড়িতে অভিযান চালান। এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। পরে ইয়াবাগুলো জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এসআই বিকাশ কর্মকার জানান, উদ্ধার হওয়া ৩০৩ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার ৯০০ টাকা। গ্রেপ্তার মন্টু খাঁকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১১:২৭:১৬ ● ৩৩ বার পঠিত