বুধবার ● ১০ জুন ২০২৬
মহিপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
হোম » পটুয়াখালী » মহিপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন হাওলাদার (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সন্ধ্যায় মহিপুর মৎস্যবাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একদল পুলিশ বুধবার সন্ধ্যায় মহিপুর মৎস্যবাজারের রাঙ্গাবালী ফিশ নামের একটি মাছের আড়তের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে আল আমিনকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক আল আমিন মহিপুর থানার সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ জানান, ইয়াবাসহ আটক আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩:২৭:১৮ ● ১২০ বার পঠিত
