বুধবার ● ১০ জুন ২০২৬

আগৈলঝাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ● ১০ জুন ২০২৬


 

আগৈলঝাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বুধবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আগৈলঝাড়া থানার এএসআই তারেকের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় থানা বিজয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় রাকিবুল ইসলাম (২৮)-কে আটক করে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল ইসলাম জানান, তিনি ফুলশ্রী গ্রামের মাহফুজ খান (২৬)-এর কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে অভিযান চালিয়ে মাহফুজ খানকেও গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাকিবুল ইসলাম (২৮), পিতা মোঃ মোতালেব হোসেন, গ্রাম: ফুলশ্রী, আগৈলঝাড়া উপজেলা, বরিশাল এবং মাহফুজ খান (২৬), পিতা রহিম খান, মাতা মাসুদা বেগম, একই গ্রামের বাসিন্দা।

 

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ তাদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়।

 

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার এবং তাদের আদালতে সোপর্দ করার কথা স্বীকার করে বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত আগৈলঝাড়া গড়তে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

বাংলাদেশ সময়: ২০:২০:৩১ ● ২৬ বার পঠিত