বুধবার ● ১০ জুন ২০২৬

নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

হোম » পিরোজপুর » নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বুধবার ● ১০ জুন ২০২৬


 

নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন ও মালিখালী ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বার্ষিক ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

বুধবার (১০ জুন) দুপুরে নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ এবং বিকেলে মালিখালী ইউনিয়ন পরিষদে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। পরে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব এবং স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

 

সভায় দুই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী হীরা খাতুন।

 

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

 

বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে জেলা আদালত বা থানার পরিবর্তে গ্রাম আদালতের মাধ্যমে সহজ ও দ্রুত আইনি সেবা গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।

 

ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনসাধারণ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। পরে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:২৭ ● ১৭ বার পঠিত