বুধবার ● ১০ জুন ২০২৬

বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

হোম » পটুয়াখালী » বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বুধবার ● ১০ জুন ২০২৬


বাউফলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

বাউফল উপজেলায় এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. সাব্বির খান ওরফে রাব্বি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বগা ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মার্চ মাসে ওই কিশোরী তার ছোট ভাইকে খুঁজতে বাড়ির বাইরে বের হয়। এ সময় প্রতিবেশী রাব্বি তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষায় তার ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে।

পরবর্তীতে পরিবারের জিজ্ঞাসাবাদে ইশারার মাধ্যমে কিশোরী অভিযুক্ত রাব্বির নাম উল্লেখ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানাে মামলা দায়ের করেন।

পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক রাব্বির এক স্বজন দাবি করেন, ভিকটিম যেহেতু প্রতিবন্ধী, তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে অপরাধী শনাক্ত করা প্রয়োজন।

সিরাজুল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।


কেকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:০৪ ● ৩০ বার পঠিত