বুধবার ● ১০ জুন ২০২৬
পবিপ্রবি’র নবনিযুক্ত ভিসিকে উষ্ণ সংবর্ধনা, মতবিনিময় সভায় উন্নয়নের প্রত্যয়
হোম » পটুয়াখালী » পবিপ্রবি’র নবনিযুক্ত ভিসিকে উষ্ণ সংবর্ধনা, মতবিনিময় সভায় উন্নয়নের প্রত্যয়![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের টিএসসি হলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনিযুক্ত উপাচার্য। সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপাচার্য ড. এসএম হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ লক্ষ্য অর্জনে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সহকর্মী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব গ্রহণ উপলক্ষে স্বাগত জানান।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৫ ● ২৭ বার পঠিত
