মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
দশমিনায় ১৭০ কিশোরীর মাঝে মুরগি ও অর্থ বিতরণ
হোম » পটুয়াখালী » দশমিনায় ১৭০ কিশোরীর মাঝে মুরগি ও অর্থ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় পটুয়াখালীর দশমিনায় বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা ১৭০ জন কিশোরীকে ২০টি করে মুরগির বাচ্চা ও উপকরণ এবং ১ হাজার ৭০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দশমিনা এরিয়া অফিসে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদ হাসান মৃধা, মাইক্রোফিন্যান্স দাবি কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. আবু রায়হান, ব্রাঞ্চ ম্যানেজার মো. ইসমাইল আল মামুন, প্রগতি কর্মসূচির এরিয়া ম্যানেজার মিলন কুমার অধিকারী, ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, অফিসার প্রলয় কুমার নন্দী, হিসাব বিভাগের কর্মকর্তা মো. আলাউদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, ডেপুটি ম্যানেজার শরিফুল আলম, কার্যক্রম বাস্তবায়ন কর্মসূচির অফিসার আল ইমরান ও কমিউনিটি অর্গানাইজার রোকসানা রূপা প্রমুখ।
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদ হাসান মৃধা বলেন, বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের বাল্যবিয়ে থেকে মুক্ত রাখতে এবং তাদের স্বপ্নপূরণে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ১৬ ঊর্ধ্ব কিশোরীদের প্রত্যেককে ২০টি ফাউমি জাতের মুরগির বাচ্চা ও ১ হাজার ৭০০ টাকা করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৪৪:৫৩ ● ২৭ বার পঠিত
