মঙ্গলবার ● ৯ জুন ২০২৬

বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পরিমল ভক্ত গ্রেপ্তার

হোম » খুলনা » বাগেরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পরিমল ভক্ত গ্রেপ্তার
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


চিতলমারী থানাসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার পরিমলকে মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে এই ঘটনা ঘটে। চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার পরিমল ভক্ত উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশচন্দ্র ভক্তের ছেলে।

 

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ২টরে দিকে ভুক্তভোগী শিশুটি পরিমল ভক্তের বাড়িতে যায়। এ সময় পরিমল তাকে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

 

চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম জানান, শিশু ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:২৬ ● ২৭ বার পঠিত