মঙ্গলবার ● ৯ জুন ২০২৬

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ আটক ২

হোম » ঢাকা » গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ আটক ২
মঙ্গলবার ● ৯ জুন ২০২৬


 

গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ আটক ২

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ও ছয় বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

সোমবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে আটক হন মান্দারতলা গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে মো. সজিব খান এবং মোল্লারহাট এলাকার সের আলী মোল্লার ছেলে মো. মানিক মিয়া।

 

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মান্দারতলা ইসলামাবাদ গ্রামে কথিত মাদক কারবারি মো. হাফিজুর রহমান বাধনের ব্যবহৃত একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৬৫০ পিস ইয়াবা ও ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং মো. মানিক মিয়া ও মো. সজিব খানকে হাতেনাতে আটক করা হয়েছে।

 

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক দুজন হাফিজুর রহমান বাধনের সহযোগী। তারা কম দামে ইয়াবা ও মদ সংগ্রহ করে এলাকায় বেশি দামে বিক্রি করতেন।

 

এসআই মো. হাসানুর রহমান বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে পলাতক হাফিজুর রহমান বাধনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৪:২৬:৩৮ ● ১৬ বার পঠিত