রবিবার ● ৭ জুন ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
হোম » খেলা » বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
সাগরকন্যা খেলা ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। এর মাধ্যমে নাজমুল ইসলাম পাপন ও আমিনুল ইসলাম বুলবুলের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতির দায়িত্ব পেলেন তিনি।
রোববার (৭ জুন) অনুষ্ঠিত নির্বাচনে ২ নম্বর ক্যাটাগরিতে ৭৪ ভোটের মধ্যে ৭৩ ভোট পেয়েছেন তামিম। সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর পরিচালনা পর্ষদের সমর্থনে তিনি সভাপতি নির্বাচিত হন। দেশের সাবেক এই অধিনায়ক বিসিবির ২১তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
এর আগে চলতি বছরের এপ্রিলে তামিম ইকবালকে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছিল। পরবর্তী সময়ে নির্ধারিত নির্বাচনের মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন।
বাংলাদেশ সময়: ২০:০০:৪৭ ● ১৯ বার পঠিত
