শনিবার ● ৬ জুন ২০২৬

কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
শনিবার ● ৬ জুন ২০২৬


 

কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের আধিপত্য ও দৌরাত্ম্য বিস্তারের প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেল ৫টায় ইকোজেন রিসার্চের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সাংবাদিক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

বৈঠকে বক্তারা বলেন, উপজেলায় আশঙ্কাজনক হারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে, যা সামাজিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তারা এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৪৮ ● ৩৪ বার পঠিত