শনিবার ● ৬ জুন ২০২৬

গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

হোম » সর্বশেষ » গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
শনিবার ● ৬ জুন ২০২৬


 

গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর গলাচিপায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসকবৃন্দ- ডা. আল আমিন, ডা. নোমান পারভেজ, ডা. মিমি দাস, ডা. আব্দুল্লাহ আল নোমান, ডা. ইমরান ও ডা. সাব্বির আহমেদ ডালিম। আরও উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর শুভঙ্কর দাস, হেলথ ইন্সপেক্টর মনি দাস, নার্স সোনেকা রানী, এক্স-রে অপারেটর জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

 

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিজ নিজ বাড়ি-ঘর ও আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

তারা আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৪৯ ● ১৬ বার পঠিত