শনিবার ● ৬ জুন ২০২৬

পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেপ্তার

হোম » পিরোজপুর » পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেপ্তার
শনিবার ● ৬ জুন ২০২৬


 

পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর 

পিরোজপুরে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুল গনি শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার

করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

 

গ্রেফতার হওয়া আব্দুল গনি শিকদার (৬০) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমি আক্তার নামে এক শিশু (ছদ্মনাম) শুক্রবার সকালে বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল তুলতে গেলে অভিযুক্ত আব্দুল

গনি শিকদার কৌশলে ওই শিশুকে তার ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায়।

সেখানে তাকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। বর্তমানে ভুক্তভোগী পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ভুক্তভোগীর মা সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, শুক্রবার সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ

করতে বাহিরে বের হয়। আমাদের বাসার কাছেই বলেশ্বর নদী হওয়ায় নদীর কিনারে থাকা একটি গাছ থেকে ফুল তুলতে যায়। সেখানে থাকা আব্দুল গনি আমার মেয়েকে জোর করে তার ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে আমি খবর পেয়ে সেখানে গেলে আমাকে মারধর করার হুমকি দেয়। পরে আমি থানায় জানালে পুলিশ আমার মেয়ে এবং আব্দুল গনিকে আটক করে থানায় নিয়ে যায়।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মুক্তারকাঠি এলাকায় ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪০:২৫ ● ৪৬ বার পঠিত