মঙ্গলবার ● ২ জুন ২০২৬

কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড
মঙ্গলবার ● ২ জুন ২০২৬


 

কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ইভটিজিংয়ের দায়ে মো. মেহেদী হাসান অপু (১৯) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার রাত ৮টার দিকে পৌরশহরের একমাত্র বিনোদনকেন্দ্র হেলিপ্যাড মাঠে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে উপস্থিত জনতা ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ ঘটনার সত্যতা পেয়ে মেহেদী হাসান অপুকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

রায় ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ বলেন, কলাপাড়ার বিনোদনকেন্দ্রগুলোতে মানুষ অবসর যাপনের জন্য আসেন। বিভিন্ন সময়ে এসব স্থানে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া যায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, জনসাধারণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৪২ ● ২১ বার পঠিত