মঙ্গলবার ● ২ জুন ২০২৬
দুমকির ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী
হোম » পটুয়াখালী » দুমকির ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টায় তিনি দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুমকি উপজেলায় পদায়ন করা হয়। এর আগে তিনি ভোলার দৌলতখান উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের সময় প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সফলতা কামনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে দুমকির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৩৪ ● ২৯ বার পঠিত
