সোমবার ● ১ জুন ২০২৬
আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি
হোম » পিরোজপুর » আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম পিরোজপুরে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
সোমবার (১ জুন) সকাল ১০টায় কবর জিয়ারত শেষে তিনি ভাণ্ডারিয়া উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল সমাবেশে যোগ দেন।
ভাণ্ডারিয়া উপজেলা শিবিরের সভাপতি মো. নাদিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি এমরান খান ও সেক্রেটারি মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মো. আমির হোসেন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এজিএস মো. ফেরদৌস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিবিরের সেক্রেটারি সানাউল্লাহ। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে সাংগঠনিক কার্যক্রম, দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৬:০৪ ● ২৪ বার পঠিত
