
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে এবং সদস্য দুলাল চন্দ্র সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান শিমুল সিকদার, নজরুল ইসলাম বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান সামিম, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুল ইসলাম খান, বিএনপি নেতা ইউসুফ মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন ও সদস্য সচিব ইয়াসিন আরাফাত।
বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।