শনিবার ● ৩০ মে ২০২৬
মঠবাড়িয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
সাগরকন্যা প্রতিবেদক,মঠবাড়িয়া (পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়ায় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুর ১২টায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঠবাড়িয়া উপজেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮:৩৬:৫০ ● ১৩ বার পঠিত
