শনিবার ● ৩০ মে ২০২৬

বাউফলে পৃথক কর্মসূচিতে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

হোম » পটুয়াখালী » বাউফলে পৃথক কর্মসূচিতে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
শনিবার ● ৩০ মে ২০২৬


বাউফলে পৃথক কর্মসূচিতে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালনসাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ মে) উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির এবং প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মো. শহিদুল আলম তালুকদার। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠনে তাঁর অবদান তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৫৯ ● ১৭ বার পঠিত