জিয়ানগরে ইউএনও’র উদ্যোগে ভিজিএফের প্যাকেটজাত চাল বিতরণ

হোম » পিরোজপুর » জিয়ানগরে ইউএনও’র উদ্যোগে ভিজিএফের প্যাকেটজাত চাল বিতরণ
রবিবার ● ২৪ মে ২০২৬


জিয়ানগরে ইউএনও’র উদ্যোগে ভিজিএফের প্যাকেটজাত চাল বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্যাকেটজাত ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রোববার উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে ১০ কেজি করে চালের প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মস্তান হাফিজ, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, পত্তাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. কবির শিকদার, জিয়া পরিষদের আহ্বায়ক ইউপি সদস্য নাজমুল হাসান এবং জিয়ানগর ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জিয়ানগর উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৭ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, অসহায় ও দুস্থ মানুষের মাঝে সঠিকভাবে ১০ কেজি চাল বিতরণ নিশ্চিত করতে নিজ উদ্যোগে প্যাকেট ক্রয় করা হয়েছে। পরে তা পরিমাপ করে প্যাকেটজাত করা হয়। সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও মানবিক উদ্যোগ থেকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।


এসকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:২৫ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ