সভাপতি-মামুন, সহ-সভাপতি-সগির তালতলীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

হোম » বরগুনা » সভাপতি-মামুন, সহ-সভাপতি-সগির তালতলীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
রবিবার ● ২৪ মে ২০২৬


তালতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ) এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মামুন এবং সহ-সভাপতি হয়েছেন মোঃ সগির হোসেন। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন সিকদার, মোঃ নাশির উদ্দিন দফাদার, আলমগীর হোসেন ও জাফর হাওলাদার।

রবিবার বিকেলে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম।

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন আমতলী উপজেলা সমবায় অফিসার মোঃ আজাদুর রহমান, তালতলী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার কমল হাওলাদার এবং সরেজমিন তদন্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।

শপথ শেষে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সঞ্জিব চন্দ্র শাহা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম মামুনের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৩২ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ