শনিবার ● ২৩ মে ২০২৬
নেছারাবাদে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
হোম » পিরোজপুর » নেছারাবাদে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে ডোবার পানিতে পড়ে সার্থক সুতার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার ৬ নম্বর দৈহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌরভ সুতারের ছেলে।
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দৈহারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর ছিলেন। এ সময় সবার অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের একটি ডোবার পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. তাওহীদ হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানা-এর অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি তাদের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কেউ অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৫০:১৩ ● ৩৪ বার পঠিত
