শনিবার ● ২৩ মে ২০২৬
গৌরনদী উপজেলায় অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান
হোম » শিক্ষা » গৌরনদী উপজেলায় অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলায় ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শুভকামনা জানান।
শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১২:৩৪:৩৭ ● ৩৯ বার পঠিত
