বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে পিরোজপুরে নজরুল জয়ন্তী উদযাপন

হোম » সর্বশেষ » বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে পিরোজপুরে নজরুল জয়ন্তী উদযাপন
শুক্রবার ● ২২ মে ২০২৬


 

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে পিরোজপুরে নজরুল জয়ন্তী উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর বাস্তবায়িত ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প’- এর আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম, পিরোজপুর ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল জয়ন্তী’ পালিত হয়েছে।

 

শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর সরকারি শিশু পরিবারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (পিটিআই) ইন্সট্রাক্টর মোঃ আকবর হোসেন এবং সরকারি শিশু পরিবার, পিরোজপুরের উপতত্ত্বাবধায়ক শাবানা খানম। অনুষ্ঠানের শুরুতে হালিমাতুস সাদিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভ্রাম্যমাণ লাইব্রেরির ইনচার্জ এস. এম. নাহিদুর রহমান।

 

পরে পালপাড়া সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘নজরুল জয়ন্তী’ শীর্ষক দেয়ালিকা প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জীবনদর্শন সম্পর্কে ধারণা লাভ করে।

 

এরপর শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গজল প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে অতিথিদের বক্তব্যে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

 

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও ভালোবাসার আদর্শ আজও প্রাসঙ্গিক। মোঃ আকবর হোসেন নজরুলের বিখ্যাত উক্তি- গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় নাই, নাহি কিছু মহীয়ান’- উল্লেখ করে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

 

শাবানা খানম বলেন, শিশু পরিবারে বেড়ে ওঠা শিশুদের আত্মবিশ্বাসী ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

অনুষ্ঠান শেষে গজল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বই পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৪ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ