বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
কলাপাড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে আরেক তরুণের কারাদণ্ড
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে আরেক তরুণের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে এবং ইয়াবা সেবনের দায়ে অপর এক তরুণকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের ম্যাক্স হাসপাতালের পূর্ব পাশের সড়কে অভিযান চালিয়ে মো. রাসেল হাওলাদার (৩১) নামে এক যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী। এ সময় তার প্যান্টের ভেতর থেকে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক রাসেলের বিরুদ্ধে কলাপাড়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
একই অভিযানে মো. ইমন ফরাজী (২১) নামে এক তরুণকে ইয়াবা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
বাংলাদেশ সময়: ৬:২৭:১২ ● ৩২ বার পঠিত
