বুধবার ● ২০ মে ২০২৬

বামনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

হোম » বরগুনা » বামনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
বুধবার ● ২০ মে ২০২৬


বামনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বামনা ( বরগুনা ) ​
কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১১টার দিকে বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উৎসবমুখর পরিবেশে এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস।

এসময়ে তিনি তার বক্তব্যে বলেন,পার্টনার প্রকল্পের মাধ্যমে দেশের পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসছে। কৃষক কার্ডের এই ১০টি সেবা মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে পারলে আমাদের কৃষকরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোসাঃ নিকহাত আরা

এসময় তিনি বলেন, কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে এবং সরকারের এই যুগান্তকারী সেবাগুলো প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য এবং বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং অফিসার (বরিশাল অঞ্চল পার্টনার প্রকল্প) মোঃ রিয়াজ উদ্দিন, বামনা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ আহমেদ, সাবেক পরিচালক মোহ গাজী শাহ-ই আলাম, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক ইন্জিনিয়ার মোঃ আবুল কালাম আজাদ  রানা,  বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান উপজেলা পল্লিউন্নয়ন কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ সহ অনেকে।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ তাসমিন জাহান।
এসময়ে তিনি তার বক্তব্যে , বামনা  উপজেলার কৃষি উন্নয়নের চিত্র এবং পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রমের অগ্রগতি বিস্তারিতভাবে সবার সামনে তুলে ধরেন।


এইচআর/এমআর

 

বাংলাদেশ সময়: ১৯:৪৫:১০ ● ৩১ বার পঠিত