বুধবার ● ২০ মে ২০২৬

গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

হোম » পটুয়াখালী » গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত
বুধবার ● ২০ মে ২০২৬


গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

সাগরকন্যা, গলাচিপা (পটুয়াখালী)
অগ্নি যোদ্ধাদের একটাই পণ-নিরাপদ রাখবো সম্পদ ও জীবন-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২০ মে) উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে কর্মসূচির শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ফায়ার সার্ভিস পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে এসে শেষ হয়।

পরে ফায়ার সার্ভিসের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও উদ্ধার কার্যক্রমের উপকরণ প্রদর্শন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইউসুফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার এসআই আ. হাকিম।

অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন লিডার মো. জাকির হোসেন ও ফায়ার ফাইটার মো. রিয়াজ। সভায় সিপিপি সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


জেইউ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩১:২৯ ● ৩০ বার পঠিত