নলছিটিতে ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

হোম » ঝালকাঠী » নলছিটিতে ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

নলছিটিতে ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি) 

ঝালকাঠির নলছিটি উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‍্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) ও সহকারী কমিশনার (ভূমি) রিজবী আহমেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নলছিটি থানা পুলিশের ওসি (তদন্ত) আশরাফ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইফাদ ইশতিয়াক, একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি শাহাদাত হোসেন মনু প্রমুখ।

 

বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ ও হয়রানি কমানোর লক্ষ্যে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন হতে পারবে এবং অনলাইনে ভূমিসেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। বর্তমানে অনেক ভূমি সংক্রান্ত কাজ ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করা সম্ভব।এই বিষয়টিই মেলার মূল উদ্দেশ্য বলে তারা উল্লেখ করেন।

 

আলোচনা সভা শেষে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নলছিটি উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কর্মকর্তা মো. রায়হান আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৪৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ