পটুয়াখালীতে ১১১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে ১১১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


 

পটুয়াখালীতে ১১১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ মে) রাত আনুমানিক ১টার দিকে পটুয়াখালী সদর থানাধীন জৈনকাঠী ইউনিয়নের কেশবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে ডিবি পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহরাব তালুকদার (৩৮) ও মো. হানিফ ফকির (৩৮)।

 

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৫৭ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ