মঠবাড়িয়া পৌরসভায় অবসরপ্রাপ্ত ও বদলিকৃত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

হোম » পিরোজপুর » মঠবাড়িয়া পৌরসভায় অবসরপ্রাপ্ত ও বদলিকৃত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা
সোমবার ● ১৮ মে ২০২৬


মঠবাড়িয়া পৌরসভায় অবসরপ্রাপ্ত ও বদলিকৃত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পৌরসভায় অবসরপ্রাপ্ত ও বদলিকৃত কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ মে) বিকালে পৌরসভার সভাকক্ষে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রামকৃষ্ণ সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মিজ আকলিমা আক্তার।

 

অনুষ্ঠানে বিশেষভাবে সদ্য অবসরে যাওয়া হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও অফিস সহায়ক মোঃ শাহ আলমকে আনুতোষিক ভাতার চেক প্রদান করা হয়। একই সঙ্গে সদ্য বদলিকৃত পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এবং হিসাব রক্ষক মোঃ মিজানুর রহমানকেও আনুষ্ঠানিকভাবে প্রাপ্য ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী স্যানিটারি ইন্সপেক্টর রামকৃষ্ণ সাহা, ফারজানা ইয়াছমিন, মনিরুজ্জামান মনির, মনিরানীসহ অনেকে। বক্তারা রামকৃষ্ণ সাহার ২৭ বছরের কর্মজীবনের সততা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক আকলিমা আক্তার বলেন, রামকৃষ্ণ সাহা দীর্ঘ ২৭ বছর পৌরসভায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদানের জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা সবাই স্মরণ রাখবে।

 

অনুষ্ঠান শেষে বিদায়ী ও বদলিকৃত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৫ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ