রবিবার ● ১৭ মে ২০২৬
গলাচিপায় লিফলেট উড়িয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শ্লোগান, এলাকায় উত্তেজনা
হোম » লিড নিউজ » গলাচিপায় লিফলেট উড়িয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শ্লোগান, এলাকায় উত্তেজনা

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেলে করে লিফলেট উড়িয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শ্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) বেলা ১১টার দিকে গলাচিপা পৌর এলাকার সদর রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেলা ১১টার দিকে পৌর এলাকার সদর রোডে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী চলন্ত অবস্থায় হাতে থাকা লিফলেট রাস্তায় ছড়িয়ে দেয়। হঠাৎ রাস্তায় লিফলেট উড়তে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
লিফলেটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে বিভিন্ন শ্লোগান লেখা ছিল। এতে উল্লেখ করা হয়- ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’, ‘শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম’, এবং ‘থানায় মামলা হোক, মিছিলে হামলা হোক, তবুও বলবো আমরা জয়বাংলার লোক’।
লিফলেটের নিচে গলাচিপা উপজেলা ছাত্রলীগের নাম উল্লেখ ছিল বলে জানা গেছে। ঘটনার পরপরই গলাচিপা পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিলন সিকদার বলেন, খবর পেয়ে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা মোবাইল টহল জোরদার করেছি। কারো কাছে যদি নিষিদ্ধঘোষিত সংগঠনের এমন কোনো প্রমাণ পাওয়া যায় বা কেউ জড়িত থাকে, তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা কঠোর অবস্থানে রয়েছি।
বাংলাদেশ সময়: ২৩:১৬:২৫ ● ২১ বার পঠিত
