রবিবার ● ১৭ মে ২০২৬
নুরুল হক সভাপতি, মেহেদী হাসান সম্পাদক নেছারাবাদে জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
হোম » পিরোজপুর » নুরুল হক সভাপতি, মেহেদী হাসান সম্পাদক নেছারাবাদে জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বন্দরের ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান শান্ত নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. কাজি আব্দুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. কুতুব উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কোষাধ্যক্ষ মো. সোহরাব হোসেন এবং সদস্য হিসেবে মো. মিজানুর রহমান, মো. হাসিবুল হাসান ও মো. শফিকুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচনে মোট ২৯৬ জন ভোটারের মধ্যে ২৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম তালুকদার এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৩৪ ● ২৮ বার পঠিত
